সালাত

৪/২৪. অধ্যায়ঃ

সালাতের কাতার সোজা করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِىْ بَكْرَةَ أَنَّهُ انْتَهى إِلَى النَّبِيِّ ﷺ وَهُوَ رَاكِعٌ فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ ثُمَّ مَشى إِلَى الصَّفِّ. فَذَكَرَ ذلِكَ لِلنَّبِيِّ ﷺ فَقَالَ: «زَادَكَ اللّهُ حِرْصًا وَلَا تَعُدْ» . رَوَاهُ البُخَارِيُّ

বর্ণনাকারী আবূ বাকরাহ (রাঃ)

তিনি একবার সালাত আদায় করার জন্যে নবী (ﷺ)-এর নিকট এলেন। এ সময় তিনি (ﷺ) রুকু‘তে ছিলেন। রুকু‘ ছুটে যাওয়ার আশংকায় কাতারে পৌঁছার পূর্বেই তিনি তাকবীর তাহরীমা দিয়ে রুকূ‘তে চলে গেছেন। এরপর ধীরে ধীরে হেঁটে এসে কাতারে শামিল হলেন। নবী (ﷺ) এর নিকট এ ঘটনা উল্লেখ করলে তিনি বললেন, ‘আনুগত্য ও নেক ‘আমালের ক্ষেত্রে আল্লাহ তোমাদের আগ্রহ আরো বাড়িয়ে দিন। কিন্তু ভবিষ্যতে এমন করবে না। (বুখারী) [১]

[১] সহীহ : বুখারী ৭৮৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18