সালাত
৪/২৪. অধ্যায়ঃ
সালাতের কাতার সোজা করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَنَسٍ قَالَ: صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ ﷺ وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا. رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী আনাস (রাঃ)
আমি ও ইয়াতীম আমাদের ঘরে নবী (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করছিলাম। আর উম্মু সুলায়ম (রাঃ) ছিলেন আমাদের পেছনে। (মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৭২৭, মুসলিম ৬৫৯; শব্দবিন্যাস বুখারীর।