সালাত

৪/২৪. অধ্যায়ঃ

সালাতের কাতার সোজা করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ عَبْدِ اللّهِ بْنِ عَبَّاسٍ قَالَ: بِتُّ فِي بَيْتِ خَالَتِىْ مَيْمُونَةَ فَقَامَ رَسُولُ اللّهِ ﷺ يُصَلِّىْ فَقُمْتُ عَنْ يَسَارِه فَأَخَذَ بِيَدِىْ مِنْ وَرَاءِ ظَهْرِه فَعَدَلَنِىْ كَذلِكَ مِنْ وَرَاءِ ظَهْرِه إِلَى الشِّقِ الْأَيْمَنِ (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)

আমি আমার খালা উম্মুল মু’মিনীন মায়মূনাহ্‌ (রাঃ)-এর ঘরে রাত্রে ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়ালেন। আমিও তাঁর বামপাশে দাঁড়ালাম। তিনি (ﷺ) নিজের পেছন দিয়ে তাঁর হাত দ্বারা আমার হাত ধরে পেছন দিক দিয়ে নিয়ে আমাকে তাঁর ডানপাশে দাঁড় করালেন। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৬৯৯, মুসলিম ৭৬৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18