সালাত
৪/২৪. অধ্যায়ঃ
সালাতের কাতার সোজা করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «تَوَسَّطُوا الْإِمَامَ وَسُدُّوا الْخَلَلَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন : ইমামকে মধ্যখানে রাখো, কাতারের মাঝে খালি স্থান বন্ধ করে দিও। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৬৮১। কারণ এর সানাদে বর্ণনাকারী ইয়াহ্ইয়া বিন বাশীর বিন খাল্লাদ এবং তার মাতা উভয়ে দুর্বল। কিন্তু ২য় অংশের শাহিদ রয়েছে।