সালাত

৪/২৩. অধ্যায়ঃ

জামাত ও তার ফজিলত সম্পর্কে - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَفِي رِوَايَةِ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ: فَأَقْبَلَ عَلَيْهِ عَبْدُ اللّهِ فَسَبَّه سَبًّا مَا سَمِعْتُ سَبَّه مِثْلَه قَطُّ وَقَالَ: أُخْبِرُكَ عَنْ رَسُولِ اللّهِ ﷺ وَتَقُوْلُ: وَاللّهِ لَنَمْنَعُهُنَّ. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী সালিম (রহঃ)

তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, এরপর ‘আবদুল্লাহ (রাঃ) বিলাল-এর সামনাসামনি হয়ে অনেক গালাগাল করলেন। আমি কখনো তার মুখে এরূপ গালাগালি শুনিনি। তিনি বলেন, আমি তোমাকে অবহিত করছি, এ কথা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। আর, তুমি বলছ, আল্লাহর কসম! অবশ্যই আমরা তাদেরকে ফিরাব। (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ৪৪২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18