ঈমান (বিশ্বাস)

১/৩. অধ্যায়ঃ

তাকদীরের প্রতি ঈমান - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عُمَرَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لَا تُجَالِسُوا أَهْلَ الْقَدَرِ وَلَا تُفَاتِحُوهُمْ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ

বর্ণনাকারী উমর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা ক্বদারিয়্যাদের সাথে উঠা-বসা করো না এবং তাদেরকে হাকিম বা বিচারক নিযুক্ত করো না। [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪০৮৭, য‘ঈফুল জামি‘ ৬১৯৩। কারণ এর সানাদে ‘‘হাকীম বিন শরীক’’ নামক অপরিচিত রাবী রয়েছে। ইমাম আবূ দাঊদ (রহঃ) হাদীসটি দুর্বল সূত্রে বর্ণনা করেছেন। এ সানাদেই হাদীসটি ইমাম আহমাদ তার মুসনাদে এবং ‘‘আস্ সুন্নাহ্’’ নামক গ্রন্থে এবং ইমাম হাকিম তা ‘‘মুস্তাদ্রাক’’ গ্রন্থে বর্ণনা করে সহীহ বলেনি। ইমাম হাকিম পূর্ববর্তী হাদীসের শাহিদ হিসেবে হাদীসটি বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18