সালাত

৪/২৩. অধ্যায়ঃ

জামাত ও তার ফজিলত সম্পর্কে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: إِنِّي سَمِعْتُ حِبِّي أَبَا الْقَاسِمِ ﷺ يَقُولُ: «لَا تُقْبَلُ صَلَاةُ امْرَأَةٍ تَطَيَّبَتْ لِلْمَسْجِدِ حَتّى تَغْتَسِلَ غُسْلَهَا مِنَ الْجَنَابَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَرَوى أَحْمَدُ وَالنَّسَائِيُّ نَحْوَه

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

আমি আমার মাহবুব আবুল ক্বাসিম (রাসূলুল্লাহ) (ﷺ)-কে বলতে শুনেছিঃ ঐ মহিলার সালাত কবূল হবে না যে সুগন্ধি মেখে মসজিদে যায়, যতক্ষণ সে গোসল না করে নাপাকী থেকে গোসল করার ন্যায়। (আবূ দাঊদ, আহ্‌মাদ, নাসায়ী) [১]

[১] সহীহ : আহমাদ ৯৯৩৮, আবূ দাঊদ ৪১৭৪, সহীহ আল জামি‘ ৭৩৮৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18