সালাত
৪/২৩. অধ্যায়ঃ
জামাত ও তার ফজিলত সম্পর্কে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: إِذَا وُضِعَ عَشَاءُ أَحَدِكُمْ وَأُقِيْمَتِ الصَّلَاةُ فَابْدَؤُوْا بِالْعَشَاءِ وَلَا يَعْجَلْ حَتّى يَفْرُغَ مِنْهُ وَكَانَ ابْنُ عُمَرَ يُوضَعُ لَهُ الطَّعَامُ وَتُقَامُ الصَّلَاةُ فَلَا يَأْتِيْهَا حَتّى يَفْرُغَ مِنْهُ وَإِنَّه لَيَسْمَعُ قِرَاءَةَ الْإِمَامِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী উক্ত রাবী ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কারো রাতের খাবার সামনে রাখা হলে এমতাবস্থায় সালাতের তাকবির বলা হলে, তখন রাত্রের খাবার খাওয়া শুরু করবে। খাবার খেতে তাড়াহুড়া করবে না খাবার শেষ না হওয়া পর্যন্ত। ইবনু উমর (রাঃ)-এর সামনে খাবার রাখা হত এমতাবস্থায় সালাত শুরু হলে তিনি খাবার খেয়ে শেষ করার আগে সালাতের জন্য যেতেন না, এমনকি তিনি ইমামের ক্বিরাআত শুনতে পেলেও। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৬৭৪, মুসলিম ৫৫৯; শব্দাবলী বুখারীর।