সালাত
৪/২৩. অধ্যায়ঃ
জামাত ও তার ফজিলত সম্পর্কে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ قَالَ: أَتَى النَّبِيُّ ﷺ رَجُلٌ أَعْمى فَقَالَ: يَا رَسُوْلَ اللّهِ إِنَّه لَيْسَ لِي قَائِدٌ يَقُودُنِىْ إِلَى الْمَسْجِدِ فَسَأَلَ رَسُولَ اللّهِ ﷺ أَنْ يُرَخِّصَ لَه فَيُصَلِّيَ فِىْ بَيْتِه فَرَخَّصَ لَه فَلَمَّا وَلّى دَعَاهُ فَقَالَ: «هَلْ تَسْمَعُ النِّدَاءَ بِالصَّلَاةِ؟» قَالَ: نَعَمْ قَالَ: فَأَجِبْ . رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী উক্ত রাবী আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ)-এর কাছে একজন অন্ধলোক এসে বলেন, হে আল্লাহর রাসূল! আমার এমন কোন চালক নেই যে আমাকে মসজিদে নিয়ে যাবে। তিনি রাসূলের নিকট আবেদন করলেন, তাকে যেন ঘরে সালাত আদায়ের অবকাশ দেয়। রাসূলুল্লাহ (ﷺ) তাকে অবকাশ দিলেন। সে ফিরে চলে যাওয়া মাত্রই তিনি (ﷺ) আবার তাকে ডাকলেন এবং বললেন, তুমি কি সালাতের আযান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ। তিনি (ﷺ) বললেন, তবে অবশ্যই আযানের সাড়া দিবে (অর্থাৎ নিজেকে জামা‘আতে শরীক করবে)। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৬৫৩।