সালাত

৪/২২. অধ্যায়ঃ

সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مُعَاوِيَةَ قَالَ: إِنَّكُمْ لَتُصَلُّوْنَ صَلَاةً لَقَدْ صَحِبْنَا رَسُولَ اللّهِ ﷺ فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهِمَا وَلَقَدْ نَهى عَنْهُمَا يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ. رَوَاهُ البُخَارِيُّ

বর্ণনাকারী মু‘আবিয়াহ্ (রাঃ)

তিনি মানুষদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা তো একটি সালাত আদায় করছ। আর আমরা রাসূলুল্লাহ (ﷺ)–এর সঙ্গ পেয়েছি। তবে আমরা তাঁকে এ দুই রাক্‌‘আত সালাত আদায় করতে দেখিনি। বরং তিনি তো ‘আস্‌রের সমাপ্তির পরে এ দুই রাক্‌‘আত সালাত আদায় করতে নিষেধ করেছেন। (বুখারী) [১]

[১] সহীহ : বুখারী ৫৮৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18