সালাত
৪/২২. অধ্যায়ঃ
সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيِّ ﷺ نَهى عَنِ الصَّلَاةِ نِصْفَ النَّهَارِ حَتّى تَزُوْلَ الشَّمْسُ إِلَّا يَوْمَ الْجُمُعَةِ. رَوَاهُ الشَّافِعِيُ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
মহানবী (ﷺ) দুপুরের সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন যে পর্যন্ত সূর্য ঢলে না পড়বে। একমাত্র জুমু‘আর দিন ব্যতীত। (শাফি‘ঈ) [১]
[১] য‘ঈফ : মুসনাদ আশ্ শাফি‘ঈ ৬৩ নং পৃঃ, য‘ঈফ আল জামি‘ ৬০৪৮। কারণ সানাদে ইব্রাহীম বিন মুহাম্মাদ এবং ইসহাক বিন ‘আবদুল্লাহ মাতরূক রাবী।