সালাত

৪/২২. অধ্যায়ঃ

সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ - প্রথম অনুচ্ছেদ

যে সকল সময়ে সালাত (সালাত/নামায/নামাজ) নিষিদ্ধ তার বর্ণনা। নিষিদ্ধ সময় পাঁচটিঃ১. সূর্যোদয়ের সময়২. সূর্যাস্তের সময়৩. ফজরের (ফজরের) সালাতের পর৪. ’আসরের সালাতের পর৫. সূর্য ঠিক মাথার উপরে থাকার সময়।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ حَتّى تَرْتَفِعَ الشَّمْسُ وَلَا صَلَاةَ بَعْدَ الْعَصْرِ حَتّى تَغِيبَ الشَّمْسُ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ ফাজ্‌রের সালাতের পর সূর্য উঠে উপরে চলে না আসা পর্যন্ত আর কোন সালাত নেই। আর ‘আস্‌রের সালাতের পর সূর্য না ডুবা পর্যন্ত কোন সালাত নেই। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৫৮৬, মুসলিম ৮২৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18