সালাত
৪/২১. অধ্যায়ঃ
তিলাওয়াতের সিজদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِنَّ النَّبِيَّ ﷺ سَجَدَ فِي (ص) وَقَالَ: سَجَدَهَا دَاوُدُ تَوْبَةً وَنَسْجُدُهَا شُكْرًا. رَوَاهُ النَّسَائِيُّ
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) সূরা সাদ-এ সিজদাহ করেছেন এবং বলেছেন, দাঊদ (আঃ) সূরায়ে সাদ-এর সাজদাহ্ দু‘আ কবুলের জন্যে করেছেন। আর আমরা তার তাওবাহ্ কবূলের কৃতজ্ঞতা স্বীকারস্বরূপ সিজদাহ করছি। (নাসায়ী) [১]
[১] সহীহ : নাসায়ী ৯৫৭, আহমাদ ২৫২১, মু‘জাম আল কাবীর ১১০৯৬।