সালাত
৪/২১. অধ্যায়ঃ
তিলাওয়াতের সিজদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ ﷺ لَمْ يَسْجُدْ فِىْ شَيْءٍ مِنَ الْمُفَصَّلِ مُنْذُ تَحَوَّلَ إِلَى الْمَدِيْنَةِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) মাদীনায় যাওয়ার পর মুফাস্সাল সূরার কোন সূরায় সিজদাহ করেননি। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৪০৩। কারণ এর সানাদে মাত্র আল ওয়াররাক্ব একজন অধিক ভুলকারী রাবী।