সালাত

৪/২১. অধ্যায়ঃ

তিলাওয়াতের সিজদা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللّهِ فُضِّلَتْ سُورَةُ الْحَجِّ بِأَنَّ فِيهَا سَجْدَتَيْنِ؟ قَالَ: «نَعَمْ وَمَنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا». رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُه بِالْقَوِيِّ. وَفِي «الْمَصَابِيحِ» : «فَلَا يَقْرَأْهَا» كَمَا فِي شَرْحِ السُّنَّةِ

বর্ণনাকারী ‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আবেদন করলাম, হে আল্লাহর রাসূল! সূরা আল হাজ্জ-এর কি দুইটি সিজদাহ করার কারণে এমন মর্যাদা? জবাবে তিনি (ﷺ) বললেন, হ্যাঁ। যে ব্যক্তি এ দুইটি সিজদাহ করবে না সে যেন এ দুইটি আয়াত তিলাওয়াত না করে। (আবূ দাঊদ, তিরমিযী; ইমাম তিরমিযী বলেন, এ হাদীসের সূত্র মজবুত নয়। আর মাসাবীহ হতে শারহুস্ সুন্নাহ্‌র মতো “সে দু'’টো সাজদার আয়াত যেন না পড়ে”-এর স্থলে “'তাহলে সে যেন এ সূরাকে না পড়ে” এসেছে।) [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৪০২, আত্ তিরমিযী ৫৭৮, য‘ঈফ আল জামি‘ ৩৯৮২। কারণ এর সানাদে ‘আবদুল্লাহ বিন লিহ্ইয়্যাহ্ একজন দুর্বল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18