সালাত

৪/২০. অধ্যায়ঃ

সাহু সিজদা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ عَوْفٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُول: «مَنْ صَلّى صَلَاةً يَشُكُّ فِي النُّقْصَانِ فَلْيُصَلِّ حَتّى يَشُكَّ فِي الزِّيَادَةِ» . رَوَاهُ أَحْمدُ

বর্ণনাকারী ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, সালাত আদায় করতে যে ব্যক্তি কম (রাক্‌‘আত) পড়ার সন্দেহ করে, সে যেন সালাত আদায় করে যতক্ষণ পর্যন্ত বেশী আদায়ের সন্দেহ না করে। (আহ্‌মাদ) [১]

[১] হাসান : আহমাদ ১৬৪৯, মুসনাদ আল বাযযার ৯৯৭। হাদীসের সানাদে ইসমা‘ঈল বিন মুসলিম যদিও একজন দুর্বল রাবী কিন্তু এর শাহিদ বর্ণনা থাকায় তা হাসানের স্তরে উন্নীত হয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18