সালাত

৪/২০. অধ্যায়ঃ

সাহু সিজদা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ: أَنَّ النَّبِيَّ ﷺ صَلّى بِهِمْ فَسَهَا فَسجدَ سَجْدَتَيْنِ ثُمَّ تَشَهَّدَ ثُمَّ سَلَّمَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيْبٌ

বর্ণনাকারী ‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ)

নবী (ﷺ) তাদের নিয়ে সালাত আদায় করলেন। সালাতের মাঝে তাঁর ভুল হয়ে গেলো। তিনি দুইটি সিজদাহ দিলেন। তারপর তিনি আত্তাহিয়্যাতু পাঠ করলেন এবং সালাম ফিরালেন। (ইমাম তিরমিযী; তিনি বলেছেন, এ হাদীসটি হাসান গরীব) [১]

[১] শায : আত্ তিরমিযী ৩৯৫, ইরওয়া ৪০৩। কারণ সহীহ বর্ণনায় সাহু সাজদার পর তাশাহুদ-এর উল্লেখ নেই।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18