সালাত
৪/২০. অধ্যায়ঃ
সাহু সিজদা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ مَسْعُودٍ: أَنَّ رَسُولَ اللّهِ ﷺ صَلَّى الظُّهْرَ خَمْسًا فَقِيلَ لَه: أَزِيدَ فِي الصَّلَاةِ؟ فَقَالَ: وَمَا ذَاكَ؟ قَالُوا: صَلَّيْتَ خَمْسًا. فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَمَا سَلَّمَ. وَفِىْ رِوَايَةٍ: قَالَ: إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَنْسى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيْتُ فَذَكِّرُوْنِىْ وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِىْ صَلَاتِه فَلْيَتَحَرَّ الصَّوَابَ فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ لِيُسَلِّمْ ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيْنِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ)
(তিনি বলেন) রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাত পাঁচ রাক্‘আত আদায় করে নিলেন। তাঁকে বলা হলো, সালাত কি বৃদ্ধি করা হয়েছে? তিনি (ﷺ) প্রশ্ন করলেন, কি হয়েছে? সাহাবীরা বললেন, আপনি সালাত পাঁচ রাক্‘আত আদায় করেছেন। তিনি (ﷺ) সালাম ফিরানোর পরে দুই সিজদাহ করে নিলেন। আর এক সূত্রে এ শব্দগুলোও আছে যে, তিনি (ﷺ) ইরশাদ করেছেন, আমিও একজন মানুষ। তোমাদের যেমন ভুল হয়, আমারও তেমন ভুল হয়। আমি ভুল করলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। তোমাদের কেউ সালাতে সন্দেহ করলে সে যেন সঠিকটি চিন্তা-ভাবনা করে এবং সে সঠিক চিন্তার উপর সালাত পূর্ণ করে। তারপর সে যেন সালাম ফিরিয়ে দুইটো সিজদাহ করে। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৪০১, মুসলিম ৫৭২।