ঈমান (বিশ্বাস)

১/৩. অধ্যায়ঃ

তাকদীরের প্রতি ঈমান - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللهِ بْنَ عَمْرٍو قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْل إِنَّ اللهَ خَلَقَ خَلْقَه فِي ظُلْمَةٍ فَأَلْقى عَلَيْهِمْ مِنْ نُورِه فَمَنْ أَصَابَه مِنْ ذلِكَ النُّورِ اهْتَدى وَمَنْ أَخْطَأَهُ ضَلَّ فَلِذلِكَ أَقُولُ جَفَّ الْقَلَمُ عَلى عِلْمِ الله. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ তা‘আলা তাঁর সৃষ্ট জীবকে অন্ধকারে সৃষ্টি করেন। তারপর তিনি তাদের প্রতি স্বীয় নূর (জ্যোতি) নিক্ষেপ করেন। সুতরাং যার কাছে তাঁর এ নূর পৌঁছেছে, সে সৎপথপ্রাপ্ত হয়েছে। আর যার কাছে তাঁর এ নূর পৌঁছেনি, সে বিভ্রান্তিতে পতিত হয়েছে। তাই আমি (ﷺ) বলি: আল্লাহর জ্ঞান ও ইচ্ছা অনুযায়ী যা হওয়ার তা-ই হয়ে কলম শুকিয়ে গেছে। [১]

[১] সহীহ : আহমাদ ৬৩৫৬, তিরমিযী ২৫৬৬ (সহীহ সুনানুত্ তিরমিযী)। মুসনাদে আহমাদের ৪/১৭৬, ১৯৭ এবং আত্ তিরমিযীর ২/১০৭ ঈমান অধ্যায়ের রয়েছে। হাদীসের সানাদটি সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18