ক্রয়-বিক্রয়

২১/২১. অধ্যায়ঃ

বিনা ভাড়ায় জমিতে চাষ করতে দেয়া।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَنْهَ عَنْهُ (أَيِ الْمُخَابَرَةِ) وَلكِنْ قَالَ: أَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهِ خَرْجًا مَعْلُومًا

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

নবী (ﷺ) বর্গাচাষ নিষেধ করেননি। তবে তিনি বলেছেন, তোমাদের কেউ তার ভাইকে জমি দান করুক, এটা তার জন্য তার ভাইয়ের কাছ হতে নির্দিষ্ট উপার্জন গ্রহণ করার চেয়ে উত্তম।

সহীহুল বুখারী, পৰ্ব ৪১: চাষাবাদ, অধ্যায় ১০, হাঃ ২৩৩০; মুসলিম, পর্ব ২১: ক্ৰয়-বিক্ৰয়, অধ্যায় ২১, হাঃ ১৫৫০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18