সাওম (রোজা)
১৩/৩৫. অধ্যায়ঃ
সাওম দাহর (একাধারে এক যুগ) সাওম করা ঐ ব্যক্তির জন্য নিষিদ্ধ, যার এর মাধ্যমে ক্ষতি হবে অথবা এর মাধ্যমে অন্যের হক নষ্ট হবে অথবা দুই ঈদে সাওম ভঙ্গ না করা এবং তাশরীকের দিনগুলোতে সাওম ভঙ্গ না করা এবং একদিন বিরতি দিয়ে সাওম করার ফাযায়েল।
আল লু'লু ওয়াল মারজান
حديث عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا عَبْدَ اللهِ لاَ تَكُنْ مِثْلَ فُلاَنٍ، كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ
বর্ণনাকারী ‘আবদুল্লাহ্ ইব্নু ‘আমর ইব্নু আ‘স (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) আমাকে বললেনঃ হে ‘আবদুল্লাহ্! তুমি অমুক ব্যক্তির মত হয়ো না, সে রাত জেগে ইবাদাত করত, পরে রাত জেগে ইবাদাত করা ছেড়ে দিয়েছে।
সহীহুল বুখারী, পর্ব ১৯ তাহাজ্জুদ, অধ্যায় ১৯, হাঃ ১১৫২; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ৩৫, হাঃ ১১৫৯