সাওম (রোজা)

১৩/৩৪. অধ্যায়ঃ

রমাযান মাস ছাড়া নবী (ﷺ)-এর সাওম পালন করা এবং প্রত্যেক মাসে সাওম করা মুস্তাহাব।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لاَ يُفْطِرُ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لاَ يَصُومُ، فَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلاَّ رَمَضَانَ، وَمَا رَأَيْتُه أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) একাধারে (এত অধিক) সাওম পালন করতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি আর সাওম পরিত্যাগ করবেন না। (আবার কখনো এত বেশি) সওম পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি আর (নফল) সওম পালন করবেন না। আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে রমাযান ব্যতীত কোন পুরা মাসের সাওম পালন করতে দেখিনি এবং শা‘বান মাসের চেয়ে কোন মাসে অধিক (নফল) সাওম পালন করতে দেখিনি।

সহীহুল বুখারী, পর্ব ৩০ : সওম, অধ্যায় ৫২, হাঃ ১৯৬৯; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ৩৩, হাঃ ১১৫৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18