সাওম (রোজা)

১৩/২৫. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার ঐ বাণী রহিত করণের বর্ণনা- (সাওম পালনে) যাদের কষ্ট হয় তারা ফিদিয়া দিবে- (সূরা আল-বাকারা ২/১৮৪) এ বাণীর দ্বারা যারা রমাযান মাস পাবে তাদেরকে এ মাসের সাওম পালন করতে হবে- (সূরা আল-বাকারা ২/১৮৫)।

আল লু'লু ওয়াল মারজান

حديث سَلَمَةَ، قَالَ: لَمَّا نَزَلَتْ (وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ) كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ، حَتَّى نَزَلَتِ الآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا

বর্ণনাকারী সালামাহ ইবনু আকওয়া‘ (রাঃ)

তিনি বলেন, وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ এ আয়াত অবতীর্ণ হল- এবং যারা সাওম পালনের সামর্থ্য রাখে তারা একজন মিসকীনকে ফিদ্য়াহ স্বরূপ আহার্য দান করবে- তখন যে ইচ্ছে সাওম ভঙ্গ করত এবং তার পরিবর্তে ফিদয়া প্রদান করত। এরপর পরবর্তী আয়াত অবতীর্ণ হয় এবং পূর্বোক্ত আয়াতের হুকুম রহিত করে দেয়।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৫; তাফসীর, অধ্যায় ২৬, হাঃ ৪৫০৭; মুসলিম, পর্ব ১৩ : সওম, অধ্যায় ২৫, হাঃ ১১৪৫

হাদিস নং
৭০২
অধ্যায়
সাওম (রোজা)
অধ্যায়
আল্লাহ তা'আলার ঐ বাণী রহিত করণের বর্ণনা- (সাওম পালনে) যাদের কষ্ট হয় তারা ফিদিয়া দিবে- (সূরা আল-বাকারা ২/১৮৪) এ বাণীর দ্বারা যারা রমাযান মাস পাবে তাদেরকে এ মাসের সাওম পালন করতে হবে- (সূরা আল-বাকারা ২/১৮৫)।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18