সাওম (রোজা)

১৩/১৯. অধ্যায়ঃ

আশুরা বা মহররম মাসের দশ তারিখের সাওম।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ دَخَلَ عَلَيْهِ الأَشْعَثُ وَهُوَ يَطْعَمُ، فَقَالَ: الْيَوْمُ عَاشُورَاء، فَقَالَ: كَانَ يُصَامُ قَبْلَ أَنْ يَنْزِلَ رَمَضَانُ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ تُرِكَ، فَادْنُ فَكُلْ

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)

তাঁর নিকট ‘আশ‘আস (রাঃ) আসেন। এ সময় ইবনু মাস‘ঊদ (রাঃ) পানাহার করছিলেন। তখন আশ‘আস (রাঃ) বললেন, আজ তো ‘আশুরা। তিনি বললেন, রমাযানের (এর সাওমের বিধান) নাযিল হওয়ার পূর্বে ‘আশুরার সাওম পালন করা হত। যখন রমাযানের (এর সাওমের বিধান) নাযিল হল তখন তা পরিত্যাগ করা হয়েছে। এসো, তুমিও খাও।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৫ : তাফসীর, অধ্যায় ২৪, হাঃ ৪৫০৩; মুসলিম, পর্ব ১৩ : সওম, অধ্যায় ১৯, হাঃ ১১২৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18