সাওম (রোজা)
১৩/১৭. অধ্যায়ঃ
সফরে সাওম পালন করা এবং ভঙ্গ করার ব্যাপারে স্বাধীনতা প্রদান করা সম্পর্কে।
আল লু'লু ওয়াল মারজান
حديث عَائِشَةَ، زوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو الأَسْلَمِيَّ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَأَصُومُ فِي السَّفَرِ وَكَانَ كَثِيرَ الصِّيَامِ، فَقَالَ: إِنْ شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ
বর্ণনাকারী নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী ‘আয়িশাহ্ (রাঃ)
হামযাহ ইব্নু ‘আমর আসলামী (রাঃ) অধিক সাওম পালনে অভ্যস্ত ছিলেন। তিনি নবী (ﷺ)-কে বললেন, আমি সফরেও কি সাওম পালন করতে পারি? তিনি বললেনঃ ইচ্ছে করলে তুমি সাওম পালন করতে পার, আবার ইচ্ছে করলে নাও করতে পার।
সহীহুল বুখারী, পৰ্ব ৩০: সওম, অধ্যায় ৩৩, হাঃ ১৯৪৩; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ১৭, হাঃ ১১২১