সাওম (রোজা)

১৩/১৫. অধ্যায়ঃ

অন্যায় কাজে গমনের উদ্দেশ্য ছাড়া রমাযান মাসে মুসাফিরের জন্য সাওম রাখা বা ভঙ্গ করা বৈধ হবে যদি তার সফরের দূরত্বের পরিমাণ দুই মারহালা বা তার অধিক হয়।

আল লু'লু ওয়াল মারজান

حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَرَأَى زِحَامًا وَرَجُلاً قَدْ ظُلِّلَ عَلَيْهِ؛ فَقَالَ: مَا هذَا فَقَالُوا: صَائمٌ فَقَالَ: لَيْسَ مِنَ الْبِرِّ الصَّوْمُ فِي السَّفَرِ

বর্ণনাকারী জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) এক সফরে ছিলেন, হঠাৎ তিনি লোকের জটলা এবং ছায়ার নিচে এক ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করলেনঃ এর কী হয়েছে? লোকেরা বলল, সে সায়িম (সাওম পালনকারী)। আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ সফরে সাওম পালনে কোন সওয়াব নেই।

সহীহুল বুখারী, পর্ব ৩০; সওম, অধ্যায় ৩৬, হাঃ ১৯৪৬; মুসলিম, পর্ব ১৩সওম, অধ্যায় ১৩, হাঃ ১১১৫

হাদিস নং
৬৮১
অধ্যায়
সাওম (রোজা)
অধ্যায়
অন্যায় কাজে গমনের উদ্দেশ্য ছাড়া রমাযান মাসে মুসাফিরের জন্য সাওম রাখা বা ভঙ্গ করা বৈধ হবে যদি তার সফরের দূরত্বের পরিমাণ দুই মারহালা বা তার অধিক হয়।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18