সাওম (রোজা)
১৩/১১. অধ্যায়ঃ
সাওমে বিসাল (বিরামহীন রোজা) এর নিষিদ্ধতা প্রসঙ্গে।
আল লু'লু ওয়াল মারজান
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: نَهى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوِصَالِ، قَالُوا: إِنَّكَ تُوَاصِلُ، قَالَ: إِنِّي لَسْتُ مِثْلَكُمْ، إِنِّي أُطْعَمُ وَأُسْقَى
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইব্নু ‘উমার (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) সাওমে বিসাল হতে নিষেধ করলেন। লোকেরা বললো, আপনি যে সাওমে বিসাল পালন করেন! তিনি বললেনঃ আমি তোমাদের মত নই, আমাকে পানাহার করানো হয়।
সহীহুল বুখারী, পর্ব ৩০; সওম, অধ্যায় ৪৮, হাঃ ১৯৬২; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ১১, হাঃ ১১০২