সাওম (রোজা)

১৩/৯. অধ্যায়ঃ

সাহরির ফাযায়েল এবং তা গ্রহণের প্রতি গুরুত্বারোপ এবং সাহরি দেরি করে খাওয়া এবং ইফতার জলদি করা মুস্তাহাব।

আল লু'লু ওয়াল মারজান

حديث زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ حَدَّثَه أَنَّهُمْ تَسَحَّرُوا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَامُوا إِلَى الصَّلاَةِ، قُلْتُ: كَمْ بَيْنَهُمَا قَالَ: قَدْرُ خَمْسِينَ أَوْ سِتِّينَ، يَعْنِي آيَةً

বর্ণনাকারী যায়দ ইব্‌নু সাবিত (রাঃ)

তাঁরা নবী (ﷺ)-এর সঙ্গে সাহারী খেয়েছেন, অতঃপর ফাজরের সালাতে দাঁড়িয়েছেন। আনাস (রাঃ) বলেন, আমি জিজ্ঞেস করলাম, এ দুইয়ের মাঝে কতটুকু সময়ের ব্যবধান ছিলো? তিনি বললেন, পঞ্চাশ বা ষাট আয়াত তিলাওয়াত করা যায়, এরূপ সময়ের ব্যবধান ছিলো।

সহীহুল বুখারী, পৰ্ব ৯ : সালাতের সময়সমূহ, অধ্যায় ২৭, হাঃ ৫৭৫; মুসলিম, পর্ব ১৩ : সওম, অধ্যায় ৯, হাঃ ১০৯৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18