সাওম (রোজা)
১৩/৮. অধ্যায়ঃ
ফজর উদিত হওয়ার সাথে সাথে সাওম শুরু হয়, ফজর উদিত হওয়া পর্যন্ত পানাহার ও অন্যান্য কাজ চলবে এবং ফজর সালাতের শুরু ইত্যাদির বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান
حديث عَائِشَةَ، أَنَّ بِلاَلاً كَانَ يُؤَذِّنُ بِلَيْلٍ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ، فَإِنَّهُ لاَ يُؤَذِّنُ حَتَّى يَطْلُعَ الْفَجْرُ
বর্ণনাকারী ‘আয়িশাহ (রাঃ)
বিলাল (রাঃ) রাতে আযান দিতেন। তাই আল্লাহর রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ ইব্নু উম্মু মাকতূম (রাঃ) আযান না দেয়া পর্যন্ত তোমরা পানাহার কর। কেননা ফাজর না হওয়া পর্যন্ত সে আযান দেয় না।
সহীহুল বুখারী, পর্ব ৩০: সওম, অধ্যায় ১৭, হাঃ ১৯১৮, ১৯১৯; মুসলিম, পর্ব ১৩; সওম, অধ্যায় ৮, হাঃ ১০৯২