জানাজা

১১/২৩. অধ্যায়ঃ

কবরের উপর (জানাজার) সালাত আদায়।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عَبَّاسٍ عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، قَالَ: أَخْبَرَنِي مَنْ مَرَّ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرٍ مَنْبُوذٍ فَأَمَّهُمْ وَصَفُّوا عَلَيْهِ فَقُلْتَ يَا أَبَا عَمْرٍو: مَنْ حَدَّثَكَ فَقَالَ: ابْنُ عَبَّاسٍ

বর্ণনাকারী সুলাইমান আশ-শাইবানী

আমি শা‘বী (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, এমন এক ব্যক্তি আমাকে খবর দিয়েছেন, যিনি নবী (ﷺ)-এর সঙ্গে একটি পৃথক কবরের নিকট গেলেন। নবী (ﷺ) সেখানে লোকদের ইমামত করেন। লোকজন কাতারবন্দী হয়ে তাঁর পিছনে দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, হে আবূ আমর! কে আপনাকে এ হাদীস বর্ণনা করেছেন? তিনি বললেন, ইব্‌নু ‘আব্বাস (রাযি আল্লাহু তা‘আলা ‘আনহু)।

সহীহুল বুখারী, পৰ্ব ১০: আযান, অধ্যায় ১৬১, হাঃ ৮৫৭; মুসলিম, পর্ব ১১ : জানাযা, অধ্যায় ২৩, হাঃ ৯৫৪

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18