ঈদাইন বা দুই ঈদের সালাত
৮/০. অধ্যায়ঃ
ঈদাইন বা দুই ঈদের সালাত
আল লু'লু ওয়াল মারজান
حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ أَرْسَلَ إِلَى ابْنِ الزُّبَيْرِ فِي أَوَّلِ مَا بُويِعَ لَهُ، إِنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ بِالصَّلاَةِ يَوْمَ الْفِطْرِ، وَإِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلاَةِ
বর্ণনাকারী রাবী
আমাকে ‘আতা (রহ.) বলেছেন যে, ইব্নু যুবায়র (রাঃ) এর বায়‘আত গ্রহণের প্রথম দিকে ইব্নু ‘আব্বাস (রাঃ) এ বলে লোক পাঠালেন যে, ঈদুল ফিত্রের সালাতে আযান দেয়া হতো না। এবং খুত্বাহ দেয়া হতো সালাতের পরে।