জুমার বর্ণনা

৭/১৪. অধ্যায়ঃ

ইমামের খুতবা চলাকালীন তাহিয়াতুল মসজিদ আদায় করা।

আল লু'লু ওয়াল মারজান

حديث جَابِرٍ قَالَ: دَخَلَ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ: أَصَلَّيْتَ قَالَ: لاَ، قَالَ: فَصَلِّ رَكْعَتَيْنِ

বর্ণনাকারী জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ)

এক জুমু‘আহ’র দিন নবী (ﷺ) খুত্‌বাহ দেয়ার সময় এক ব্যক্তি প্রবেশ করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, সালাত আদায় করেছ কি? সে বলল, না, তিনি বললেনঃ উঠ, দুই রাক‘আত সালাত আদায় কর।

সহীহুল বুখারী, পৰ্ব ১১ : 'জুমুআহ, অধ্যায় ৩৩, হাঃ ৯৩১; মুসলিম, পৰ্ব ৭ জুমুআর বর্ণনা, অধ্যায় ১৪, হাঃ ৮৭৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18