মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা

৫/৩৮. অধ্যায়ঃ

সূর্য অস্ত যাওয়ার সময় মাগরিবের সালাতের প্রথম ওয়াক্ত হওয়ার বর্ণনা।

আল লু'লু ওয়াল মারজান

حديث رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيُبْصِرُ مَوَاقِعَ نَبْلِهِ

বর্ণনাকারী রাফি’ ইব্‌নু খাদীজ (রাঃ)

আমরা নবী (ﷺ)-এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করে এমন সময় ফিরে আসতাম যে, আমাদের কেউ (তীর নিক্ষেপ করলে) নিক্ষিপ্ত তীর পতিত হবার স্থান দেখতে পেতো।

সহীহুল বুখারী, পূর্ব ৯; সালাতের সময়সমূহ, অধ্যায় ১৮, হাঃ ৫৫৯; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৩৮, হাঃ ৬৩৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18