মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা

৫/৩১. অধ্যায়ঃ

পাঁচ ওয়াক্ত সালাতের সময়।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي مَسْعُودٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ

বর্ণনাকারী বশীর ইব্‌নু আবূ মাস’ঊদ

আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, একবার জিব্‌রীল (‘আ.) আসলেন, অতঃপর তিনি আমার ইমামত করলেন এবং তাঁর সঙ্গে সলাত আদায় করলাম। অতঃপর আমি তাঁর সঙ্গে সলাত আদায় করলাম। অতঃপরও আমি তাঁর সঙ্গে সলাত আদায় করলাম। অতঃপরও আমি তাঁর সঙ্গে সলাত আদায় করলাম। অতঃপর আমি তাঁর সঙ্গে সলাত আদায় করলাম। এ সময় তিনি তাঁর আঙ্গুলে পাঁচ ওয়াক্ত সালাত গুনছিলেন।

সহীহুল বুখারী, পৰ্ব ৫৯: সৃষ্টির সূচনা, অধ্যায় ৬, হাঃ ৩২২১; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৩১, হাঃ ৬১০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18