মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা

৫/১৯. অধ্যায়ঃ

সালাতে ভুল-ভ্রান্তি হওয়া এবং তার জন্য সিজদা।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَبْدِ اللهِ بْنِ بُحَيْنَةَ رضي الله عنه، قَالَ: صَلَّى لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ مِنْ بَعْضِ الصَّلَوَاتِ، ثُمَّ قَامَ فَلَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ وَنَظَرْنَا تَسْلِيمَهُ كَبَّرَ قَبْلَ التَّسْلِيمِ، فَسَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ، ثُمَّ سَلَّمَ

বর্ণনাকারী ‘আবদুল্লাহ্ ইব্‌নু বুহায়নাহ্ (রাঃ)

কোন এক সালাতে আল্লাহর রাসূল (ﷺ) দুইরাক’আত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লীগণ তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন তাঁর সালাত সমাপ্ত করার সময় হলো এবং আমরা তাঁর সালাম ফিরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফিরানোর পূর্বে তাক্‌বীর বলে বসে বসেই দুইটি সিজদা করলেন। অতঃপর সালাম ফিরালেন।

সহীহুল বুখারী, পর্ব ২২: সাউ, অধ্যায় ১, হাঃ ১২২৪; মুসলিম, পৰ্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ১৯, হাঃ ৫৭০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18