মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা
৫/১২. অধ্যায়ঃ
সালাতে কঙ্কর স্পর্শ করা এবং মাটি সমান করা অপছন্দনীয়।
আল লু'লু ওয়াল মারজান
حديث مُعَيْقيبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فِي الرَّجُلِ يُسَوِّي التُّرَابَ حَيْثُ يَسْجُدُ، قَالَ: إِنْ كُنْتَ فَاعِلاً فَوَاحِدَةً
বর্ণনাকারী মু’আইকিব (রাঃ)
নবী (ﷺ) সে ব্যক্তি সম্পর্কে বলেছেন, যে সিজদার স্থান হতে মাটি সমান করে। তিনি বলেন, যদি তোমার একান্তই করতে হয়, তবে একবার।
সহীহুল বুখারী, পর্ব ২১ : সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ, অধ্যায় ৮, হাঃ ১২০৭; মুসলিম, পৰ্ব ৫ : মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ১২, হাঃ ৫৪৬