মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা

৫/৭. অধ্যায়ঃ

সালাতে কথা বলা নিষিদ্ধ এবং তা (কথা বলা)র বৈধতা রহিত হওয়া প্রসঙ্গে।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه، قَالَ: كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الصَّلاَةِ فَيَرُدُّ عَلَيْنَا، فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ النَّجَاشِيِّ سَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْنَا، وَقَالَ: إِنَّ فِي الصَّلاَةِ شُغْلاً

বর্ণনাকারী ‘আবদুল্লাহ্ ইব্‌নু মাস’ঊদ (রাঃ)

আমরা নবী (ﷺ)-কে তাঁর সালাতরত অবস্থায় সালাম করতাম; তিনি আমাদের সালামের জওয়াব দিতেন। পরে যখন আমরা নাজাশীর নিকট হতে ফিরে এলাম, তখন তাঁকে (সালাত আদায়রত অবস্থায়) সালাম করলে তিনি আমাদের সালামের জবাব দিলেন না এবং পরে ইরশাদ করলেনঃ সালাতে অনেক ব্যস্ততা ও নিমগ্নতা রয়েছে।

সহীহুল বুখারী, পৰ্ব ২১: সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ, অধ্যায় ২, হাঃ ১১৯৯; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সবাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৭, হাঃ ৫৩৮

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18