হায়িয
৩/৩৩. অধ্যায়ঃ
উপবিষ্ট অবস্থায় ঘুমালে ওজু ভঙ্গ হয় না তার প্রমাণ।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَنَسِ بْنِ مَالِكٍ، قَال: أُقِيمَتِ الصَّلاَةُ، وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَاجِي رَجُلاً فِي جَانِبِ الْمَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ الْقَوْمُ
বর্ণনাকারী আনাস (রাঃ)
সালাতের ইক্বামাত হয়ে গেছে তখনও নবী (ﷺ) মসজিদের এক পাশে এক ব্যক্তির সাথে একান্তে কথা বলছিলেন, অবশেষে যখন লোকদের ঘুম আসছিল তখন তিনি সালাতে দাঁড়ালেন।*
সহীহুল বুখারী, পৰ্ব ১০ আযান, অধ্যায় ২৭, হাঃ ৬৪২; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ৩৩, হাঃ ৩৭৬