হায়িয

৩/১৫. অধ্যায়ঃ

সালাত ছাড়া হায়িযওয়ালী নারীর উপর সাওম কাযা করা ওয়াজিব।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ، أَنَّ امْرَأَةً قَالَتْ لَهَا: أَتَجْزِي إِحْدَانَا صَلاَتَهَا إِذَا طَهُرَتْ فَقَالَتْ: أَحَرُورِيَّةٌ أَنْتِ كُنَّا نَحِيضُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلاَ يَأْمُرُنَا بِهِ، أَو قَالَتْ: فَلاَ نَفْعَلُهُ

বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)

জনৈকা মহিলা ‘আয়িশা (রাঃ)-কে বললেনঃ হায়যকালীন কাযা সালাত পবিত্র হওয়ার পর আদায় করলে আমাদের জন্য চলবে কি-না? ‘আয়িশা (রাঃ) বললেনঃ তুমি কি হারূরিয়্যাহ? (খারিজীদের একদল) আমরা নবী (ﷺ)-এর সময়ে ঋতুবতী হতাম কিন্তু তিনি আমাদের সালাত কাযার নির্দেশ দিতেন না। অথবা তিনি [‘আয়িশা (রাঃ)] বলেনঃ আমরা তা কাযা করতাম না।

সহীহুল বুখারী, পর ৬ : হায়য, অধ্যায় ২০, হাঃ ৩২১; মুসলিম, পৰ্ব ৩: হায়য, অধ্যায় ১৫, হাঃ ৩৩৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18