সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা

৫৩/১৫. অধ্যায়ঃ

অধিক বয়স্ককে অগ্রগণ্য করা।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَرَانِي أَتَسَوَّكُ بِسِوَاكٍ فَجَاءَنِي رَجُلاَنِ أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الآخَرِ فَنَاوَلْتُ السِّوَاكَ الأَصْغَرَ مِنْهُمَا فَقِيلَ لِي: كَبِّرْ فَدَفَعْتُهُ إلَى الأَكْبَرِ مِنْهُمَا

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

নবী (ﷺ) বলেনঃ আমি (স্বপ্নে) দেখলাম যে, আমি মিসওয়াক করছি। আমার নিকট দুই ব্যক্তি এলেন। একজন অপরজন হতে বয়সে বড়। অতঃপর আমি তাদের মধ্যে কনিষ্ঠ ব্যক্তিকে মিসওয়াক দিতে গেলে আমাকে বলা হলো, ‘বড়কে দাও’। তখন আমি তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দিলাম।

সহীহুল বুখারী, পৰ্ব ৪ : উযূ, অধ্যায় ৭৪, হাঃ ২৪৬; মুসলিম, পৰ্ব ৫৩ : সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা, অধ্যায় ৪, হাঃ ২২৭১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18