সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা
৫৩/৯. অধ্যায়ঃ
হাঁচি দিলে ‘আলহামদুলিল্লাহ’ বলা এবং হাই তোলার অপছন্দনীয়তা।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: التَّثَاؤُبُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ
বর্ণনাকারী আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, হাই তোলা শয়তানের পক্ষ হতে হয়ে থাকে। কাজেই তোমাদের কারো যখন হাই আসবে তখন যথাসম্ভব তা রোধ করবে।
সহীহুল বুখারী, পৰ্ব ৫৯; সৃষ্টির সূচনা, অধ্যায় ১১, হাঃ ৩২৮৯; মুসলিম, পৰ্ব ৫৩ : সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা, অধ্যায় ৯, হাঃ ২৯৯৪