ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ

৫২/২২. অধ্যায়ঃ

দাজ্জাল- আল্লাহর নিকট তার মর্যাদা খুবই নিম্নে।

আল লু'লু ওয়াল মারজান

حديث الْمُغِيرَةِ بْنِ شَعْبَةَ قَالَ: مَا سَأَلَ أَحَدٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الدَّجَّالِ، مَا سَأَلْتُهُ وَإِنَّهُ قَالَ لِي: مَا يَضُرُّكَ مِنْهُ قُلْتُ: لأَنَّهُمْ يَقُولُونَ إِنَّ مَعَهُ جَبَلَ خُبْزٍ وَنَهَرَ مَاءٍ قال: هُوَ أَهْوَنُ عَلَى اللهِ مِنْ ذَلِكَ

বর্ণনাকারী মুগীরাহ ইব্‌নু শু‘বাহ (রাঃ)

আমি নবী (ﷺ)-কে দাজ্জাল সম্পর্কে যত বেশি প্রশ্ন করতাম সেরূপ আর কেউ করেনি। তিনি আমাকে বললেনঃ তা থেকে তোমার কি ক্ষতি হবে? আমি বললাম, লোকেরা বলে যে, তার সঙ্গে রুটির পর্বত ও পানির নহর থাকবে। তিনি বললেনঃ আল্লাহ্‌র কাছে অতি সহজ।

সহীহুল বুখারী, পর্ব ৯২ : ফিতনা, অধ্যায় ২৬, হাঃ ৭১২২; মুসলিম, পর্ব ৫২: ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধ্যায় ২২, হাঃ ২৯৩৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18