ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ
৫২/১৮. অধ্যায়ঃ
কেয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না কবরের পাশ দিয়ে অতিক্রমকারী ব্যক্তি বলবে, মৃতের জায়গায় যদি আমি থাকতাম (বালা মুসিবতের কারণে)।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ
বর্ণনাকারী আবূ হুরাইরাহ্ (রাঃ)
হাবাশার অধিবাসী পায়ের সরু নলা বিশিষ্ট লোকেরা কাবাগৃহ ধ্বংস করবে।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ : হজ্জ, অধ্যায় ৪৭, হাঃ ১৫৯১; মুসলিম, পর্ব ৫২ : ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধ্যায় ১৮, হাঃ ২৯০৯