ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ
৫২/১৭. অধ্যায়ঃ
দাউস গোত্র যালখালাসার ইবাদত না করা পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلْيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ وَذُو الْخَلَصَةِ طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الْجَاهِلِيَّةِ
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, ক্বিয়ামাত কায়িম হবে না, যতক্ষণ ‘যুলখালাসাহর’ পাশে দাওস গোত্রীয় রমণীদের নিতম্ব দোলায়িত না হবে।‘যুলখালাসাহ’ হলো দাওস গোত্রের একটি মূর্তি। জাহিলী যুগে তারা এর উপাসনা করত।
সহীহুল বুখারী, পৰ্ব ৯২: ফিতনা, অধ্যায় ২৩, হাঃ ৭১১৬; মুসলিম, পর্ব ৫২ : ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধ্যায় ১৭, হাঃ ২৯০৬