ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ
৫২/১৪. অধ্যায়ঃ
হিজাজ থেকে আগুন বের না হওয়া পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَخْرُجَ نَارٌ مِنْ أَرْضِ الْحِجَازِ، تُضِيءُ أَعْنَاقَ الإِبْلِ بِبُصْرَى
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ ক্বিয়ামাত কায়িম হবে না যতক্ষণ না হিজাযের যমীন থেকে এমন আগুন বের হবে, যা বুসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেবে।
সহীহুল বুখারী, পর্ব ৯২: ফিতনা, অধ্যায় ২৪, হাঃ ৭১১৮; মুসলিম, পর্ব ৩৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ৪১, হাঃ ১৯০২