মুনাফিক ও তাদের হুকুম
৫০/১৭. অধ্যায়ঃ
কেউ তার সৎকর্ম দ্বারা জান্নাতে যাবে না বরং (যাবে) আল্লাহ তা'আলার রহমতে।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَنْ يُنَجِّيَ أَحَدًا مِنْكُمْ عَمَلُهُ قَالُوا: وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللهِ قَالَ: وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِي اللهُ بِرَحْمَةٍ سَدِّدُوا
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কস্মিনকালেও তোমাদের কাউকে নিজের ‘আমাল নাজাত দেবে না। তাঁরা বললেন, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আপনাকেও না? তিনি বললেনঃ আমাকেও না। তবে আল্লাহ্ তা‘আলা আমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন। তোমারা যথারিথী ‘আমাল করে নৈকট্য লাভ কর। তোমরা সকালে, বিকালে এবং রাতের শেষভাগে আল্লাহ্র ইবাদাত কর। মধ্য পন্থা অবলম্বন কর। মধ্য পন্থা তোমাদেরকে লক্ষ্যে পোঁছাবে।
সহীহুল বুখারী, পৰ্ব ৮১ : সদয় হওয়া, অধ্যায় ১৮, হাঃ ৬৪৬৩; মুসলিম, পৰ্ব ৫০ : মুনাফিক ও তাদের হুকুম, অধ্যায় ১৭, হাঃ ২৮১৬