সাহাবীদের মর্যাদা

৪৪/৪৭. অধ্যায়ঃ

গিফার, আসলাম, জুহাইনাহ, আশযা, মুজাইনাহ, তামিম, দাওস ও তাঈ গোত্রগুলোর ফাযায়েল।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي هُرَيْرَةَ، قَالَ: مَا زِلْتُ أُحِبُّ بَنِي تَمِيمٍ مُنْذُ ثَلاَثٍ سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِيهِمْ سَمِعْتُهُ يَقُولُ: هُمْ أَشَدُّ أَمَّتِي عَلَى الدَّجَّالِ قَالَ: وَجَاءَتْ صَدَقَاتُهُمْ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: هذِهِ صَدَقَاتُ قَوْمِنَا وَكَانَتْ سَبيَّة مِنْهُمْ عِنْدَ عَائِشَةَ فَقَالَ: أَعْتِقِيهَا، فَإِنَّهَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلِ

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্ (রাঃ)

রাসূলাল্লাহ (ﷺ) হতে তিনটি কথা শোনার পর হতে বনী তামীম গোত্রকে আমি ভালবেসে আসছি। আমি তাঁকে বলতে শুনেছি, দাজ্জালের মুকাবিলায় আমার উম্মতের মধ্যে এরাই হবে অধিকতর কঠোর। আবূ হুরাইরা্ (রাঃ) বলেন, একবার তাদের পক্ষ হতে সদকার মাল আসল। তখন রাসূলাল্লাহ (ﷺ) বললেন, এ যে আমার কাওমের সাদাকা। ‘আয়িশা (রাঃ)-এর হাতে তাদের এক বন্দিনী ছিল। তা দেখে নবী (ﷺ) বললেন, একে মুক্ত করে দাও। কেননা, সে ইসমাঈলের বংশধর।

সহীহুল বুখারী, পৰ্ব ৪৯: ক্রীতদাস আযাদ করা, অধ্যায় ১৩, হাঃ ২৫৪৩; মুসলিম, পর্ব ৪৪: সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৪৭, হাঃ ২৫২৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18