সাহাবীদের মর্যাদা
৪৪/২৩. অধ্যায়ঃ
উবাই বিন কাব ও একদল আনসার (রাঃ)-এর মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَنَسِ بْنِ مَالكٍ رضي الله عنه، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأُبَيٍّ: إِنَّ اللهَ أَمَرَنِي أَنْ أَقْرَأ عَلَيْكَ لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا قَالَ: وَسَمَّانِي قَالَ: نَعَمْ فَبَكَى
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
নবী (ﷺ) উবাই ইব্নু কা‘ব (রাঃ)-কে বললেন, আল্লাহ “সূরা বায়্যিনাহ” (لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنْفَكِّينَ حَتَّى تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ) তোমাকে পড়ে শুনানোর জন্য আমাকে আদেশ করেছেন। উবাই ইব্নু কা‘ব (রাঃ) জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আমার নাম করেছেন? নবী (ﷺ) বললেন, হাঁ। তখন তিনি কেঁদে ফেললেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৩ ; আনসারগণের মর্যাদা, অধ্যায় ১৬, হাঃ ৩৮০৯; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ২৩, হাঃ নং ২৪৬৪