সাহাবীদের মর্যাদা

৪৪/২২. অধ্যায়ঃ

আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) ও তাঁর মায়ের মর্যাদা।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو عَنْ مَسْرُوقٍ، قَالَ: ذُكِرَ عَبْدُ اللهِ عِنْدَ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، فَقَالَ: ذَاكَ رَجُلٌ لاَ أَزَالُ أُحِبُّهُ بَعْدَ مَا سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقولُ: اسْتَقْرِئوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ: مِنْ عَبْدِ اللهِ مَسْعُودٍ (فَبَدَأَ بِهِ) ، وَسَالِم مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ

বর্ণনাকারী মাসরূক (রহঃ)

তিনি বলেন, ‘আবদুল্লাহ্ ইব্‌নু ‘আম্‌র (রাঃ)-এর মজলিসে ‘আবদুল্লাহ ইব্‌নু মাস‘ঊদ (রাঃ)-এর আলোচনা হলে তিনি বললেন, আমি এই লোককে ঐদিন হতে অত্যন্ত ভালবাসি যেদিন আল্লাহর রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা চার ব্যক্তি হতে কুরআন শিক্ষা কর, ‘আবদুল্লাহ্ ইব্‌নু মাস‘ঊদ- সর্বপ্রথম তাঁর নাম বললেন আবূ হুযাইফাহ (রাঃ)-এর মুক্ত গোলাম সালিম, উবাই ইব্‌নু কা‘ব (রাঃ) ও মু‘আয ইব্‌নু জাবাল (রাঃ) থেকে। উবাই (রাঃ) ও মু‘আয (রাঃ) এ দুইজনের কার নাম আগে বলেছিলেন সেটুকু আমার স্মরণ নেই।

সহীহুল বুখারী, পর্ব ৬২ সাহাবাগণের মর্যাদা, অধ্যায় ২৬, হাং ৩৭৫৮; মুসলিম, পৰ্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ২২, হাঃ ২৪৬৪

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18