সাহাবীদের মর্যাদা

৪৪/১৯. অধ্যায়ঃ

আনাস বিন মালিক (রাঃ)-এর মাতা উম্মু সুলায়ম (রাঃ)-এর মর্যাদা।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَنَسٍ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يَكُنْ يَدْخُلُ بَيْتًا بِالْمَدِينَةِ، غَيْرَ بَيْتِ أُمِّ سُلَيْمٍ، إِلاَّ عَلَى أَزْوَاجِهِ فَقِيلَ لَهُ فَقَالَ: إِنِّي أَرْحَمُهَا، قُتِلَ أَخُوهَا مَعِي

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী (ﷺ) মাদীনায় উম্মু সুলাইম ছাড়া কারো ঘরে যাতায়াত করতেন না তাঁর স্ত্রীদের ব্যতীত। এ ব্যাপারে আল্লাহর রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘উম্মু সুলাইমের ভাই আমার সঙ্গে জিহাদে শরীক হয়ে শহীদ হয়েছে, তাই আমি তার প্রতি সহানুভূতি জানাই।

সহীহুল বুখারী, পৰ্ব ৫৬; জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ৩৮, হাঃ ২৮৪৪; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ১৯, হাঃ ২৪৫৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18